শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

প্রতিনিধির নাম / ১২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে লিটনের খেলা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে লিটনের ফিটনেস ও খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স জানান, তার জানা অনুযায়ী লিটন খেলার জন্য প্রস্তুত।

আগামী দুই দিনে পরিস্থিতির কোনো পরিবর্তন হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। আপাতত লিটনকে মাঠে নামানোর বিষয়ে আশাবাদী কোচ।

হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন লিটন। পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে ওই সিরিজ দিয়েই তার নতুন যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটি সম্ভব হয়নি। দেশে ফেরার পর তার শারীরিক পরীক্ষা করানো হয়। স্ক্যানে কিছু সমস্যা ধরা পড়লেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই উইকেটকিপার-ব্যাটার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর