শিরোনাম :
গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ৮৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক এলাকা থেকে এক অটোরিক্সা চালক গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হয়েছেন । নিখোঁজ সজিব মিয়া (২৩) পুর্ব মৌচাক লালমাটির মাঠ এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে বাসা ভাড়ায় থেকে বিভিন্ন এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতো । সজিব মিয়া গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে । সজিবের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সুত্রে জানা যায়, সজিব মিয়া গত কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কিছুক্ষণ বসে থাকেন। এরপর থেকেই নিখোঁজ হয় সজিব । আশপাশের বাড়ি ও  স্বজনদের কাছে যোগাযোগ করে তাকে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

তার মা শেফালী আক্তার জানান, অটোরিক্সা চালিয়ে পরিবারের সদস্যদের চালাতো সজিব । সে নিখোঁজ থাকায় পরিবারের আয়ের উৎস বন্ধ হয়েছে ।কালিয়াকৈর থানায় গিয়ে শুক্রবার সকালে অভিযোগ দায়ের করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর