শিরোনাম :
গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় নির্মানাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকি বিস্ফোরণ হয়ে  একজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাকিব হোসেনের বাড়ি পটুয়াখালীর  বাউফল উপজেলায়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, গাজীপুরের নাওজোড় এলাকায় তিনতলা নির্মানাধীন ভবনটির অধিকাংশই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকির উপর দুটি ঘর নির্মাণ করে গার্মেন্টস্ কর্মীর কাছে ভাড়া দেয়া হয়েছিল । ওই কক্ষে সাকিব আরো কয়েকজন গার্মেন্টস্ কর্মীসহ ভাড়ায় থাকতো ।  শুক্রবার সকালে হঠাৎ সেফটিক ট্যাংকি বিস্ফোরণ হয়। এতে সাবিক হোসেন ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্থ হয়েছে । নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান জানান, নিহতের  বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা এলে পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর