শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

প্রতিনিধির নাম / ১৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিতর্কের কারণে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। বিপিএল না হলে ঘরোয়া ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাদের ক্ষতি পুষিয়ে নিতেই টি-টোয়েন্টি, ৫০ ওভার আর চার দিনের ম্যাচের একটি প্রতিযোগিতাকে একই কাঠামোর আওতায় এনে ‘ডোমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ ট্রফি চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরোয়া ক্রিকেটের আকর্ষণ বাড়ানো, ক্রিকেটারদের খেলার সুযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতাটিকে আরও পেশাদার করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ২৭ সেপ্টেম্বর নতুন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ঘরোয়া ক্রিকেটের হারানো আকর্ষণ ফিরিয়ে আনতে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া ছিল উদ্বেগের বিষয়। নতুন কাঠামোর মাধ্যমে সেই পরিস্থিতি বদলাতে চায় বিসিবি।

ডি-থ্রি ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আগে আলাদাভাবে আয়োজিত তিনটি প্রতিযোগিতা এখন একই কাঠামোর অধীনে আসছে। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ও এক দিনের ম্যাচের প্রতিযোগিতা এই নতুন কাঠামোর অন্তর্ভুক্ত হচ্ছে।

তিন সংস্করণে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৯টি, ৫০ ওভারের ১৬টি এবং চার দিনের ম্যাচ হবে সাতটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর