শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ট্যাংকারে হামলার পর আমিরাত উপকূলে ছড়িয়ে পড়ছে তেল

প্রতিনিধির নাম / ১৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ট্যাংকারে হামলার পর সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেলের আস্তরণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি সৈকতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।

উপগ্রহ বা স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, ক্ষতিকারক এই তেলের প্রবাহ আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য উম্ম আল-কুওয়াইনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

গত শুক্রবার আমিরাতের পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেল যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দুর্ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় জোর উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে বা কীভাবে এই লিকেজের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্লেষকরা জানিয়েছেন, গত মাসে এক অজ্ঞাত মিসাইল বা ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকার ‘জেম নম্বর ২’ থেকেই সম্ভবত এই তেলের নিঃসরণ ঘটছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পারস্য উপসাগরে একের পর এক বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজে হামলার ঘটনা ঘটছে। বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের মতে, এর ফলে সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর এক চরম ও দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর