শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

আন্দোলনের আড়ালে ইউরোপে ধেয়ে আসছে আরও বড় সংকট?

প্রতিনিধির নাম / ১২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাস্তার অস্থিরতা হয়তো একসময় থমকে দাঁড়াবে, কিন্তু কে শাসন করবে, কেইবা খরচ জোগাবে এবং শেষ পর্যন্ত কী টিকে থাকবে; সেই লড়াই কেবল শুরু হচ্ছে মাত্র। আজকাল ইউরোপের খবরের শিরোনামগুলো যেন কোনো যুদ্ধক্ষেত্রের বিবরণ তুলে ধরছে। মার্সেই ও লিলের সিটি হলে হামলা, ফ্রেঞ্চ রিভিয়েরার অভিজাত দোকানপাটে লুটপাট, লিওঁতে পর্যটন কার্যালয়ে অগ্নিসংযোগ থেকে শুরু করে এলিসি প্যালেস ঘিরে টিয়ার গ্যাসের ঘন মেঘ তৈরি হয়েছে। ফ্রান্সে ‘ডে অব রেজ’ বা ক্ষোভের দিনে আট লক্ষাধিক আন্দোলনকারী রাজপথে নেমে এসেছে। যদিও প্যারিস ও ইউরোপীয় মূলধারার মাধ্যমগুলো বিষয়টিকে স্রেফ ‘উপকণ্ঠের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ’ বা ‘অভিবাসীদের তাণ্ডব’ বলে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু তথাকথিত এই বিদ্রোহীদের কাছ থেকে নজর সরালে দেখা যায়, সাধারণ মধ্যবিত্ত শিক্ষার্থী এবং বিত্তবান নাগরিকরাই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

ইউরোপীয় মূলধারার রাজনীতির ভবিষ্যৎ থেকে তাদের কেউই নতুন কিছু আশা করছে না। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে পুরোনো প্রতিষ্ঠানগুলো নিজেদের বৈধতা হারাচ্ছে, অন্যদিকে ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলো ধীরে ধীরে ইউরোপের বড় মঞ্চে আবির্ভূত হচ্ছে, যাদের চিন্তাভাবনা এই বিশৃঙ্খলার মাঝে ক্রমেই যুক্তিযুক্ত মনে হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ছয় মাসের মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে তাদের রাজনৈতিক মতামত প্রকাশের অহংকারী পরামর্শ দিয়েছিলেন। তবে রাস্তা সেই পরামর্শের জবাব দিয়েছে সরকারি ভবনে লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে। এই প্রতিক্রিয়া ফরাসি রাজনৈতিক ব্যবস্থার চূড়ান্ত দৈন্য প্রকাশ করে। দেশের নাগরিক কাঠামো আর সমাজকে এক সুতোয় বেঁধে রাখতে পারছে না এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের ওপর কারোরই আস্থা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর