শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

প্রতিনিধির নাম / ১৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি রাশমিকাকে বিচ্ছেদের পরামর্শও দিয়েছেন কেউ কেউ। এবার এসব সমালোচনা ও গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, বিজয়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে তিনি সুখী।

সোমবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা বলেন, তিনি তার মানুষটিকে ভীষণ ভালোবাসেন। এমনকি হাজারবার বিয়ের সুযোগ এলেও তিনি বিজয়কেই বেছে নেবেন। তার ভাষায়, ‘আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব।’

গত ২১ অক্টোবর প্রচারিত ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে তাদের বিয়ে নিয়ে কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।

রাশমিকা জানান, সাক্ষাৎকারটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেবল মতামত প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তার মনে হয়েছে, অনেকে নিজেদের ক্ষোভ প্রকাশের জন্য কাউকে খুঁজছিলেন। সাধারণত মানুষের মতামতের জবাব দেন না তিনি। কারণ, প্রত্যেকের নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে এবার তার ও বিজয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অযাচিত মন্তব্য এবং সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দেখে অবাক হয়েছেন তিনি।

বিয়ে নিয়ে তাদের কথোপকথনের ব্যাখ্যা দিয়ে রাশমিকা বলেন, বিষয়টি কতবার বিয়ের কথা হয়েছে কিংবা কত বছর ধরে আলোচনা চলেছে, তা নিয়ে ছিল না। বরং সময় নিয়ে একে অপরকে বোঝা এবং জীবনের ভালো-মন্দ, আনন্দ ও চাপের মধ্যেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর