শিরোনাম :
গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যাত্রী দুর্ভোগ সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

প্রতিনিধির নাম / ১৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রিজভী জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে যান। দারিদ্র্য, রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে পাড়ি জমান। তবে সেখানে চুরির ঘটনায় ইতালীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর