শিরোনাম :
দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ সরকারের গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ আটক দুই জন  গাজীপু‌রে  মহাসড়‌কে অব‌রোধ নেই , ২৫ প্লাটুন বিজিবি , আনসার ও এসআরবি মোতায়েন  প্রায় সাড়ে ৫ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু, বিজিবি মোতায়েন  গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণ পোশাক শ্রমিক নিহত গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চালক নিখোঁজ থানায় অভিযোগ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক : / ৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

জনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত ‘রায়ট কন্ট্রোল’ এবং ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দলের অংশগ্রহণে আয়োজিত ‘Public Order Incident Response Training (Riot Control)’ প্রশিক্ষণটি গত ১ নভেম্বর শুরু হয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যসহ মোট ১১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতিতে সমন্বিতভাবে কার্যকর প্রতিক্রিয়া প্রদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সটি ২৮ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য গণপ্রতিরক্ষার ভিত্তি জোরদারকরণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর অংশগ্রহণে এ ধরনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন বাহিনীর ইতিহাসে একটি ঐতিহাসিক সূচনা। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা নির্বাচন-পরবর্তী পরিস্থিতিসহ দেশের যেকোনো স্থানে জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বাহিনীর আধুনিক সরঞ্জাম ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি এ প্রশিক্ষণ দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ যৌথ প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আওতায় পরিচালিত ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ প্রশিক্ষণটি সদস্যদের আগামী শীতকালীন মহড়াসহ দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বৃহত্তর দায়িত্ব পালনে সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াবে। সদস্যদের অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, পারস্পরিক সহযোগিতা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়নকে তিনি বাহিনীর অন্যতম শক্তি হিসেবে অভিহিত করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি নিজ নিজ ইউনিটে অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং নতুন প্রশিক্ষক তৈরিতে ভূমিকা রাখতে হবে। বাহিনীর মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে সততা, পেশাদারিত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

মহাপরিচালক আরও বলেন, সদস্যদের দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে, যাতে তারা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেও অবদান রাখতে পারেন। এ লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রদানসহ সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ প্রশিক্ষণের মাধ্যমে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর অভিজ্ঞতা ও আধুনিক দাঙ্গা নিয়ন্ত্রণ কৌশলের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে বাহিনীর পেশাগত দক্ষতা, প্রস্তুতি এবং জনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মোঃ সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থী ও অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর