ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক মহাসড়কের কোথাও কোন অবরোধের খবর পাওয়া যায় নাই । আইন শৃঙ্খলাবাহিনীর শক্ত অবস্থানে থাকায় মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে শ্রমিক অন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের কারখানাগুলোতে দুবিদিনের ছুটি ঘোষনা করা হয়েছে । বিশেষ করে সফিপুর , মৌচাক ও চন্দ্রা এলাকায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে । অল্প সংখ্যক কারখানায় শান্তিপুর্ণ ভাবে কাজে যোগদান করেছে পোশাক শ্রমিকরা ।
পআইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে ।
গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছিল।
আজ ১ প্লাটুন বিজিবি বাড়িয়ে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন আজ গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।