গাজীপুরের শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ থাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল প্রায় সাড়ে ৫ ঘন্টা পর শুরু হয়েছে । নুন্যতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবীতে সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, মৌচাক, কোনাবাড়ি ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে । এসময় মহাসড়কের পাশের বিভিন্ন কারখানার গেইটে গিয়ে শ্রমিকদের আন্দোলনে অংশগ্রহন করতে আনার জন্য ভাংচুর করে । কোনাবাড়ী, মৌচাক ও চন্দ্রা এলাকার সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষা ।
অতিস্থিশীল পরিস্থিতি সামাল দিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে । দুপুর আড়াটার বিজিবি গিয়ে টিয়ার গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় । পরে যানবহান চলাচল শুরু হয় । এঘটনায় চন্দ্রা পল্লীবিদ্যুুৎ এলাকার যমুনা ব্যাংকের সামনে দীপ্ত টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের হামলা চালায় শ্রমিকরা । এসময় ক্যামেরাসহ ব্যাগে থাকা সব কিছু লুটে নেয় । এলোপাথারী মারধর করায় পাশের একটি বাড়ীতে পালিয়ে আত্নরক্ষা করেন। এদিকে, আন্দোলনরত শ্রমিকরা কোনাবাড়ি এলাকায় দুটি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় এবং নুরবাগ এলাকায় পুলিশ বক্স ভাংরচুর করে । চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার মন্ডল নীটেক্স কারখানার ঝুটের গুদামে আগুন লাগিয়ে দেয় দৃর্বৃত্তরা।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে । বিজিবি ও পুলিশের সাথে জেলা প্রশাসনও কাজ করছে ।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান রুবেল জানান,শ্রমিকদের শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে ।
এদিকে, বিকেলে গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান স্থানীয় পোশাক শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের জানান, সরকার পোশাক শ্রমিকদের জন্য আলাদা মজুরী বোর্ডগঠন করেছে । দ্রুতই শ্রমিকদের ন্যায্য মজুরী নির্ধারন করবে মজুরী বোর্ড । তাই অন্দোলনরত সকল শ্রমিকদের কাল থেকে কাজে যোগদানের আহবান জানান, তিনি ।